Honor Smart Phone:
Honor Smart phone সংস্থা তাদের যতগুলো ফোন লাঞ্চ করেছে তাদের বেশিরভাগই Huawei এর নিজস্ব ব্র্যান্ড হিসেবে মার্কেটে আত্মপ্রকাশ করেছে। Honor কোম্পানির ফোন গুলিতে গুগোল (google) সাপোর্ট না থাকায় ব্যবহারকারীদের ও অসুবিধার মুখে পড়তে হয়েছে, তার সঙ্গে Honor কোম্পানির ফোন গুলো তেমনভাবে মানুষের মনে জায়গা করে নিতে পারেনি।
Honor স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এবার সুখবর। Honor কোম্পানির সমস্ত ফোনগুলোতে পাওয়া যাবে গুগল সার্ভিস। সমস্ত ফোনগুলোতে গুগল এবং প্লে স্টোর ব্যবহার করতে পারবে ইউজাররা।
![]() |
| honor smart phone support google service |
honor স্মার্টফোন সংস্থা জানিয়েছে, তাদের ফোন গুলিতে গুগল মোবাইল সার্ভিস ফিরে আসছে। এরফলেই কোম্পানির স্মার্টফোন গুলো আগের মতোই মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠবে। রাশিয়ার সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী ইতিমধ্যে honor কোম্পানি আরো দুটি স্মার্টফোন এর উপর কাজ করছে। ফোন দুটি সম্পূর্ণ গুগল সার্ভিস সাপোর্ট সহ বাজারে আসবে। ইউজারদের আর কোনো রকমে অসুবিধায় পড়তে হবে না।
রাশিয়ার সংবাদ সংস্থার রিপোর্ট যদি সত্যি হয়, তাহলে honor এর স্মার্টফোনে অ্যাপ গ্যালারি প্রি-ইনস্টল আমরা আর দেখতে পাবো না। তবে আগের পুরানো ডিভাইস গুলোতে কোন পরিবর্তন হবে না।
জানা গেছে, আগামী ২২ শে জানুয়ারি honor তাদের একটি নতুন ফোন বাজারে লঞ্চ করতে চলেছে। ফোনের মডেল নাম্বার রাখা হয়েছে honor V40 5G । ফোনটিতে একটি ৪০০০ mah এর শক্তিশালী ব্যাটারি আসবে এবং ৬৬ ওয়ার্ডের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। ফোনটিতে ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে দেওয়া থাকবে। ফোন টির ডিসপ্লে সাইজ ৬.৭২ ইঞ্চি। ফোনটিতে ফটোগ্রাফি করার জন্য পিছনে দেওয়া থাকবে ৪ টি ক্যামেরা সেন্সর। সিকিউরিটির জন্য ডিসপ্লের উপরেই দেওয়া হবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।


0 Comments